সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা শুরু সুন্দরবনে দুই দিনে ২১ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সমস্যার সমাধান সম্ভব নয়, তিনি ব্যর্থ: নাহিদ জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন গাজীপুরে গাড়ি চাপায় মা ও সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রজ্ঞাপন জারি করেছে সরকার নওগাঁয় অভ্যন্তরীণ সকল রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাড্ডা সেন্টার ভাঙচুর অভিযোগে ৯ জন গ্রেপ্তার, প্রত্যাহার শাহ আলী থানার ওসি ঝিনাইদহ সীমান্তে অবৈধ ভারতীয় পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
Advertise with us

আপনাদের দোয়ায় সুস্থ আছি : খায়রুল বাসার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আপনাদের দোয়ায় সুস্থ আছি : খায়রুল বাসার

থাইল্যান্ডের চোখজুড়ানো প্রাকৃতিক দৃশ্যের মাঝে নাটকের শুটিং করছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। তবে সেই আনন্দের অভিজ্ঞতায় বাঁধ সাধল আকস্মিক এক দুর্ঘটনা। পাহাড়ি খাড়া রাস্তা দিয়ে নিচে নামার সময় খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনিকে বহনকারী স্কুটিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে সড়কেই ছিটকে পড়ে তারা দুজন আহত হন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দুঃসংবাদ ও শারীরিক পরিস্থিতির কথা জানালেন খায়রুল বাসার।

এক বার্তায় তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো।’

ভক্তদের আশ্বস্ত করে খায়রুল বাসার আরও বলেন, ‘খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া। যারা খোঁজ নিয়েছেন সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। অনেকেই উদ্বিগ্ন হয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাই সবাইকে বিষয়টি জানানো জরুরি মনে করলাম। আমি এখন একদম ঠিকঠাক আছি।’

চিকিৎসা নেওয়ার পর আপাতত নিজেকে কিছুটা বিশ্রামে রাখছেন এই অভিনেতা। একই সঙ্গে ভ্রমণটা ভালোভাবে শেষ করে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। পোস্টের শেষে লিখেন, ‘কিছুদিন এপ্রান্তে-ওপ্রান্তে ঘোরার পরিকল্পনা করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সঙ্গে একটি সুন্দর ভ্রমণ শেষে দেশে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়