বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’ পাবলিকের মতো সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে: ববি হাজ্জাজ গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী
Advertise with us

‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC Finance PLC) তাদের বিদ্যমান প্রচলিত ব্যবসার পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে একটি ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে কোম্পানির পরিচালনা পর্ষদ ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর আওতায় শরিয়াহসম্মত ব্যবসা কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে আইপিডিসি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যবসা কার্যক্রম শুরু করবে।

কোম্পানিটি জানিয়েছে, শরিয়াহসম্মত অর্থায়ন কার্যক্রম চালু হলেও তাদের বিদ্যমান প্রচলিত (কনভেনশনাল) অর্থায়ন কার্যক্রমও আগের মতো সমান্তরালভাবে পরিচালিত হবে। অর্থাৎ গ্রাহকদের জন্য প্রচলিত ও ইসলামিক উভয় ধরনের আর্থিক সেবাই প্রতিষ্ঠানটি একসঙ্গে দেবে।

শেয়ারবাজারের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৩ বা ২০২৪ সালের ধারাবাহিকতায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দারুণ ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। তাদের কর-পরবর্তী নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০.৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়