সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ট্রেন টাঙ্গাইল পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯
Advertise with us

কক্সবাজারে হোটেলের সুইমিং পুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে হোটেলের সুইমিং পুলে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ এলাকার পাঁচ তারকা একটি হোটেলের সুইমিং পুলে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ইনানী সৈকতে ‘হোটেল বে-ওয়াচ’ নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে। ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে গোসলে নেমেছিলেন। পুলিশের ধারণা, হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই পর্যটকের নাম মিরাজ আহমদ (৩৮)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুইমিং পুলে গোসলে নামার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে হোটেল কর্তৃপক্ষ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, স্ত্রী-সন্তানসহ দুই দিনের ভ্রমণে গত সোমবার মুন্সিগঞ্জ থেকে কক্সবাজারে আসেন মিরাজ আহমদ। এরপর তাঁরা ইনানীর বে–ওয়াচ হোটেলে ওঠেন। গতকাল বেলা তিনটার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি সুইমিং পুলে গোসল করতে নামেন। তবে এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, সুইমিং পুলে সাঁতার কাটার সময় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন মিরাজ আহমদ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিরাজ আহমদ আগে থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এ বিষয়ে উখিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়