শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

কাপ্তাই হ্রদে নৌকাডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাপ্তাই হ্রদে নৌকাডুবে নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকাডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মো. সালাম মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলসংলগ্ন হ্রদের অংশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে চার বছর বয়সী এক শিশুকে নৌকায় নিয়ে কাপ্তাই হ্রদ পার হচ্ছিলেন সালাম মিয়া। পথিমধ্যে হঠাৎ তীব্র ঝড়ের কবলে পড়ে তাদের যাত্রীবাহী ছোট নৌকাটি উল্টে হ্রদের পানিতে তলিয়ে যায়। ওই সময় স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পানির তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন সালাম মিয়া।

দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল হ্রদে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ উদ্ধার তৎপরতা শেষে আজ সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়