
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়েছেন যে, বর্তমান সরকার দেশের গণমাধ্যমের ওপর কোনও ধরনের হস্তক্ষেপ করছে না। ৩ আগস্ট ২০২৬ তারিখে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণমাধ্যমের ওপর কোনও চাপ বা হস্তক্ষেপ সৃষ্টি করছে না, যা একটি বড় ইতিবাচক পরিবর্তন।
তিনি বলেন, ‘মিডিয়াতে সরকারি কোনো হস্তক্ষেপ না থাকলেও সাংবাদিকদের নিজেদের মধ্যে বিভাজন ও একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে।
তিনি বলেন, ‘বন্ধ হওয়া মিডিয়ার কারণে যারা কাজ হারিয়েছেন,’ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই আলোচনা সভায় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমের স্বচ্ছতা ও মান বজায় রাখতে সঠিক যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগের আহ্বান জানান তিনি।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে।
তিনি বলেন, এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। কিন্তু জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিরোধী দলের কিছু নেতা বাহিরে এসে এমনভাবে কথা বলছেন যা শেখ হাসিনার বক্তব্যের মতো শোনায়। এটা এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।’’
