বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
একনেক সভায় মোট ১৬ হাজার কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন প্রবাসী ভোটে বাংলাদেশকে অনুসরণের পরিকল্পনা করছে নেপাল ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই: ডিবির প্রধান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানের জরিমানা সুন্দরবনে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ সরকারকে বিপাকে ফেলতে দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ৫ দিন বজ্র বৃষ্টির শঙ্কা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বড় রদবদল ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে একজন গ্রেফতার ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক
Advertise with us

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত, নিহত ১

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত, নিহত ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলী দামুড়হুদার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। আহতরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৩২), সদরের সিনেমা হলপাড়ার জনি আহমেদ (৪২) ও মন্দির পাড়ার নিষ্কলঙ্ক (৪০)।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন শাহীন আলী। ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শাহীন আলী নিহত হন। পরে, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়