শুক্রবার ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

জামালপুর সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুর সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করে বিজিবি

জামালপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১৩ বস্তা সার জব্দ করা হয়।

জানা গেছে, ভোরে  পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে সার পাচার করা হচ্ছে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ বস্তা ইউরিয়া সার, ৩ বস্তা টিএসপি সার ও ২ বস্তা ডিএপি সার মোট  ১৩ বস্তা সার জব্দ করেন। এসময় কাউকে আটক করতে পারেন নি বিজিবি।

বিজিবি জানায়, সার উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়