শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ঢাবির অধীনেই স্নাতক শেষ করতে চান সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবির অধীনেই স্নাতক শেষ করতে চান সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে রাজধানীর সরকারি সাত কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীরা নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি অংশ।

এসময় শিক্ষার্থীরা জানান, নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষাবর্ষ শেষ করতে গেলে ২-৩ বছরের সেশনজটের মধ্যে পড়তে হবে তাদের। এতে অনার্স (স্নাতক) শেষ করা কষ্টসাধ্য হয়ে উঠবে।

তাই এ সংকট এড়াতে বিদ্যমান কাঠামোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানান শিক্ষার্থীরা।

একইসঙ্গে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়া শিক্ষার্থীরা আরও জানান, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়