বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’ পাবলিকের মতো সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে: ববি হাজ্জাজ গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী
Advertise with us

দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা পৃথক হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২ আগস্ট, রবিবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির সময় ডেভিড ইমনসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। আদেশের পর তাদের রিমান্ডে নিয়ে যায় চট্টগ্রাম জেলা পুলিশ।

এর আগে হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিদের বিরুদ্ধে দায়ের করা জামাল হত্যা মামলায় ৫ দিন এবং ফটিকছড়ির অস্ত্র উদ্ধারের মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

তদন্তের স্বার্থে হাটহাজারী সার্কেলের পুলিশ প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছিল।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ভোরে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ইমন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলার আসামি।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়