সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পদ্মা সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে, আহত ৮ ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে ‘খেলা করছে’: স্বাস্থ্যমন্ত্রী সারা দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় আসতে যাচ্ছে এক বিরাট পরিবর্তন জামালপুর সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করে বিজিবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাশের হার ৬৫.১০ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবিপ্রবি উপাচার্য, সমাবর্তনে উপস্থিত থাকার আমন্ত্রণ রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ রাবি থিয়েটার বিভাগের শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী মক্কা প্যাক্ট চুক্তি ইতিবাচক মনে করছে এনসিপি: আসিফ মাহমুদ
Advertise with us

পদ্মা সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে, আহত ৮

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে, আহত ৮

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সোমবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাওয়া পদ্মা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন—মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ, লুৎফর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রেবেকা খাতুন, দামুড়হুদা উপজেলার নূর ইসলাম ও রশিদা, মাগুরার মোহাম্মদপুর উপজেলার ফাতেমা, শ্রীপুর উপজেলার সাইফ এবং ফরিদপুরের মধুখালী উপজেলার আরাফাত।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানোয় দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের দ্রুত বের করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো সম্ভব হয়।

প্রাথমিকভাবে বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়