বুধবার ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

পাবনায় ৩৪ কেজি গাঁজা ও প্যাজুরা গাড়িসহ দুইজন মাদককারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাবনায় ৩৪ কেজি গাঁজা ও প্যাজুরা গাড়িসহ দুইজন মাদককারবারি গ্রেপ্তার

পাবনায় র‌্যাবের অভিযানে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া থেকে ৩৪ কেজি গাঁজা ও প্যাজুরা গাড়িসহ দুইজন মাদককারবারি গ্রেপ্তার।

আজ (শনিবার, ২৯ আগস্ট) সকালে পাবনা র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার প্রেস ব্রিফিংয়ের এই তথ্য দেন।

এসময় তিনি বলেন, ‘ভোররাতে সদর উপজেলার জালালপুর পূর্ব পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে একটি গাড়ি তল্লাশি করে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘কুড়িগ্রাম জেলা থেকে গাঁজা নিয়ে এসে পাবনা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে এই মাদককারবারি। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও মাদকের মামলাও রয়েছে।’

আটককৃত মাদককারবারিরা হলেন— কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী চৌকিদার পাড়া খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী (২৮) এবং ফুলবাড়ী ধনিরাম এলাকায় আব্দুল হোসেনের ছেলে সবুজ মিয়া(২৭)।

গ্রেপ্তারকৃত আসামিদের সদর থানায় হস্তান্তর এবং নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান র্যাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়