শুক্রবার ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা আনতে ৭ দিনের ট্রাফিক সার্ভে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের বাড়ির নাম ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের রায়ের অপেক্ষা, মৃত্যুদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী মজুরি ঘোষণার পরও গাজীপুরে আন্দোলন, রুখে দিলো পুলিশ
Advertise with us

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা আনতে ৭ দিনের ট্রাফিক সার্ভে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা আনতে ৭ দিনের ট্রাফিক সার্ভে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাত দিনব্যাপী ট্রাফিক সার্ভে পরিচালনা করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সার্ভে শেষে প্রতিবেদন অনুযায়ী টোল আদায়ের তথ্য জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেতু ভবনে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় ব্যবস্থাপনা, যানবাহন চলাচলের তথ্য সংরক্ষণ, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সফটওয়্যার স্থাপন এবং প্রকল্পের অসমাপ্ত কাজ নিয়ে আলোচনা হয়।

সভায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ঝু শিন ও ঝাং হাইফেং উপস্থিত ছিলেন।

সভায় সেতু বিভাগের সচিব বলেন, ট্রাফিক সার্ভে শেষ হওয়ার পর এর প্রতিবেদন অনুযায়ী টোল আদায়ের তথ্য প্রকাশ করা হবে। এর মাধ্যমে প্রকল্পের টোল আদায় কার্যক্রম সম্পর্কে জনসাধারণের তথ্যপ্রাপ্তি সহজ হবে। পাশাপাশি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা নিরূপণ ও টোল আদায়ের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় লুপ কাউন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। সভায় এ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আধুনিক ও প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের বলা হয়।

এ ছাড়া প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন সেতু বিভাগের সচিব। বিশেষ করে সোনারগাঁওয়ের ইএন-২ র‍্যাম্পের নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।

সভায় প্রকল্পের নির্মাণকাজ চলাকালে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

সভায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা ছাড়াও প্রকল্প মনিটরিং টিমের আহ্বায়ক ও পরিচালক (প্রশাসন), ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়