রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অধিবেশনে প্রধানমন্ত্রী প্রথম ভাষণ সুশীল সমাজ ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে চাপে পরে নয়, দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বোয়িং কেনা হচ্ছে: মাহদী আমিন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে,ভুল রাজনীতির খেলা থেকে সরে আসার আহ্বান জামায়াতে আমিরের সরকার সাইবার নিরাপত্তা আইনের আপত্তিগুলো বিবেচনা করবে: ডা. জাহেদ ডিজেলের দাম রেকর্ড,রপ্তানি সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
Advertise with us

পিআইও অফিস সহকারীর বাসা থেকে উদ্ধার হলো ত্রাণের পণ্য

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিআইও অফিস সহকারীর বাসা থেকে উদ্ধার হলো ত্রাণের পণ্য

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করা হয়েছে।

গতকাল (মঙ্গলবার, ১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরের ওই কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে এসব ত্রাণের মালামাল উদ্ধার করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শ্রীপুরের ওই বিল্ডিংএ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রাক্তন অফিস সহকারী আবদুল বাকের এর বাসা থেকে ১০ বস্তা ত্রাণ ও ৩ বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়।

পরে বস্তাগুলোতে ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল, ৩০ প্যাকেট (২০০ গ্রাম করে) হলুদের গুঁড়া, ৩২ প্যাকেট (১০০ গ্রাম করে) মরিচের গুঁড়া এবং ৩১ প্যাকেট (১০০ গ্রাম করে) ধনিয়া গুঁড়া পাওয়া গেছে।

জানা যায়, ২০২৪ সালের তিনি ফুলগাজীতে কর্মরত থাকলেও বর্তমানে নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত আছেন। তবে তার পরিবার এখানেই বসবাস করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, ‘উদ্ধারকৃত মালামালগুলো এখন থানা হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পণ্যগুলো ২০২৪-২৫ সালের বন্যার সময় ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়