শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনী সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস জব্দ

ফেনী সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস ও ইউভি সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সজাগ ও তৎপর রয়েছে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়