শনিবার ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের মোদি ‘স্বৈরশাসক’ তিনি যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে অটোরিকশাচাল: পুলিশ সুপার বিশ্ব বাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া দিল্লিতে বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট পরিষেবা,আটক ৪০০ জনের বেশি
Advertise with us

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবলো পণ্যবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে ডুবলো পণ্যবাহী জাহাজ

এক বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ভারতের ওড়িশা উপকূলে ডুবে গেছে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী জাহাজ। উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে তলিয়ে যায়, পানামার পতাকাবাহী ‘এমভি ওশ্যান-উইনার’ জাহাজটি।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাদেশিক রাজধানী শ্রী বিজয়া পুরামের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার জানায়, স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার খবর মেলে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে, ১ হাজার ৭০০ টন আকরিক লোহা নিয়ে, সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিলো জাহাজটি। নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

তাদের সন্ধান ও উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী। কোস্ট গার্ডের দু’টিসহ মোট তিনটি জাহাজ যোগ দিয়েছে এ উদ্ধার অভিযানে। এখন পর্যন্ত কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। এছাড়া দুর্ঘটনার কারণও জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়