রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করতে মিটিং করেন জয় ও পলক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি সোমবার থেকে শুরু, সকলেরে কাছে বার্তা পৌঁছানোর নির্দেশ শর্তসাপেক্ষে তিন ককরোচ নেতার মুক্তি নওগাঁ এসআরবি অভিযানে, ৩ লাখ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা জানাল ঢাকা দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিরোধ করলো বিজিবি
Advertise with us

মোদি ‘স্বৈরশাসক’ তিনি যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদি ‘স্বৈরশাসক’ তিনি যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার দাবি, প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে ভয় পান।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হন দীপকে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, রাস্তাঘাট— সবকিছু বন্ধ করে দিয়েছেন।’ দেশের যুবসমাজকে এতটাই ভয় পেলে মোদি কেন প্রধানমন্ত্রীর পদে রয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

দিল্লিতে মেট্রো চলাচলে বিধিনিষেধ এবং শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সিজেপির প্রতিষ্ঠাতা।

পরে বার্তা সংস্থা এএনআইকে দীপকে বলেন, ‘নরেন্দ্র মোদি ও অমিত শাহ কি নিজেদের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান? জ্ঞানেশ কুমার কি তাদের এতটাই প্রিয় যে, তারা নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দেবেন?’

দীপকের আরও দাবি, মোদি ভয় পাচ্ছেন। কারণ, এ ঘটনার পর দেশের মানুষ তাকে আর ভোট দেবেন না বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী।

যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনার পক্ষে যুক্তি তুলে ধরে দীপকে বলেন, ‘প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার। সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার মৌলিক অধিকার দেওয়া হয়েছে। আর আমরা ঠিক সেটাই করতে চাই।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়