
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৪ বার পঠিত | পড়ুন মিনিটে

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ (সোমবার, ২৪ আগস্ট) ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
এ সময় বিএনপি সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।’
তিনি বলেন, ‘গ্যাস সংকটে কমেছে কারখানার উৎপাদন। দাম বাড়াবে না বলেও তিনমাসের মধ্যে বিএনপি বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।’
তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই। কোনো সংকট আসলে বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে, যা কোনভাবে কাম্য নয়।’
