শুক্রবার ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনিয়মে এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়া এবং হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার গুরুতর অনিয়ম ধরা পড়ায় নারায়ণগঞ্জের দুই সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৩১ আগস্ট) ভূমি প্রতিমন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই নারায়ণগঞ্জের বিভিন্ন ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি দেখতে পান সরকারি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সদর ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অফিসে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে কার্যালয়ের হাজিরা খাতায় আগেই স্বাক্ষর করে রাখার মতো গুরুতর প্রশাসনিক অনিয়ম প্রতিমন্ত্রীর নজরে আসে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি শৃঙ্খলাভঙ্গ, সময়ানুবর্তিতা না মানা এবং দায়িত্ব অবহেলার দায়ে সদর ও ফতুল্লা সার্কেলের দুই এসিল্যান্ডসহ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সর্বমোট ১৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়