শনিবার ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের মোদি ‘স্বৈরশাসক’ তিনি যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে অটোরিকশাচাল: পুলিশ সুপার বিশ্ব বাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়া দিল্লিতে বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট পরিষেবা,আটক ৪০০ জনের বেশি
Advertise with us

ম্যাচ জিততে উইকেটের সুবিধা নিয়েছে অস্ট্রেলিয়া: হাবিবুল বাশার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ম্যাচ জিততে উইকেটের সুবিধা নিয়েছে অস্ট্রেলিয়া: হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করা ও টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে আসাকে বড় অর্জন বলে মনে করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া ম্যাচ জিততে উইকেটের সুবিধা নিয়েছে অজিরা, এমন মন্তব্যও করেন তিনি।

ম্যাকাই টেস্টে লজ্জাজনক হারের হতাশা থাকলেও সিরিজ ড্র করে ট্রফি নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছে বাংলাদেশ। সবমিলিয়ে অর্জনের খাতাও একেবারে শূন্য নয়।

সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্যের জানান দেয়াকে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে নিজেদের বড় অগ্রগতি হিসেবে দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। টেস্টে বাংলাদেশ ধীরে ধীরে ধারাবাহিক হয়ে উঠছে বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক।

হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখনই বলবো না যে, আমরা একদম খুব ভালো দল হয়ে গিয়েছি। আমার মনে হয় এখন আমাদের অনেক দূর যেতে হবে। বাট আমরা কিন্তু এখন নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি। শুধু অস্ট্রেলিয়া টেস্ট নয়, আপনি যদি আমাদের প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলো দেখেন পাকিস্তানের সাথে বা তার আগের টেস্টগুলি যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু টেস্ট এখন নিয়মিত জিতছি।’

ম্যাচশেষে ম্যাকাই টেস্টের উইকেটের সমালোচনা করেন অধিনায়ক নাজমুল শান্ত। প্রায় একই মন্তব্য করলেন প্রধান নির্বাচকও। তার মতে, টসভাগ্য পক্ষে থাকলে ইতিবাচক ফল পেতো বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমরা অনেক সময় যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা ওরকমই ফাস্ট ট্র্যাক বানিয়েছে। তো অবশ্যই টসের ভাগ্যটা ওদের পক্ষেই গিয়েছে যেটা ওদের সাহায্য করেছে। বাট আমরা আরও একটু বেটার ব্যাটিং করতে পারতাম। এ ধরনের কন্ডিশনে আমরা ব্যাটিং করে অতটা অভ্যস্ত নই। ইভেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও কিন্তু কষ্ট হয়েছে এখানে ব্যাটিং করতে। তো সব মিলিয়ে আরও একটু ভালো হতে পারতো।’

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি জনসাধারনের কাছ থেকেও প্রশংসা পেয়েছে টাইগাররা। আর ইনজুরি থেকে ফেরা শরিফুল ইসলামে মুগ্ধ হাবিবুল বাশারও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়