মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
লিভার প্রতিস্থাপন বিষয়ে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে আগ্রহী পাকিস্তান আবারও প্রাণঘাতী বন্যা-ভূমিধসের কবলে ভারত ও নেপাল, মৃত্যু ৭৬ ‘সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়’ রাড্ডা পরিদর্শনে আসিফ মাহমুদের মন্তব্য ক্ষতিগ্রস্ত রাড্ডা পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লক্ষ টাকার অনুদান জামায়াতের উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’ সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসির খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ সমাজসেবা অধিদপ্তররে
Advertise with us

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০), একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পরিবারের। এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে যেত না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়