সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অপ্রতিমের বাবাকে ফোনে গভীর শোক ও সমবেদনা জানালেন জামায়াত আমির ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ট্রেন টাঙ্গাইল পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা চাঁদপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী মাঝিদের বঙ্গোপসাগরের গভীরে না যেতে নির্দেশ আবহাওয়া অধিদফতরের রাতের খাবার খেয়ে অসুস্থ কুষ্টিয়ায় ১০ পুলিশ সদস্য অপ্রতিমকে হত্যা করা হয়েছে আইফোনের জন্য: পুলিশ সুপার রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯
Advertise with us

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

টানা ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নুনুজিয়া (১০) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

নিহত নুনুজিয়া উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে। পাহাড়ধসে তাদের বসতঘর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী এ তথ্য নিশ্চিত করেন।

ক্যাম্প ‍সূত্র জানায়, দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেন নামের এক রোহিঙ্গার বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে তার ১০ বছর বয়সী মেয়ে নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ জানান, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বারবার সতর্ক ও সচেতন করা হলেও অনেকেই সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও সেখানে বসবাস শুরু করছেন। ফলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়