মঙ্গলবার ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
Advertise with us

সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে: জামায়াত আমির

ক্ষমতা গ্রহণের পর বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। যে এই ভাইরাসে সংক্রমিত হবে, সেই ফ্যাসিস্ট।’ বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।

আজ (রোববার, ২৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে খুশি করতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন অপকর্ম করছে। এর অংশ হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল।’ সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তার ভাষ্য, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এসময় অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়