বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’ পাবলিকের মতো সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে: ববি হাজ্জাজ গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী
Advertise with us

হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর

দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনে উগ্রবাদী বা দুষ্কৃতকারীদের সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে দেশের সব মাঠপর্যায়ের ইউনিটে এই জরুরি বার্তা পাঠানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে যে পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন সরকারি গাড়ি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ও উগ্রবাদী সংগঠনগুলোর বিভিন্ন নাশকতামূলক তৎপরতা প্রতিরোধের অংশ হিসেবে এই পূর্বপ্রস্তুতিমূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্বরত অবস্থায় কোনো পুলিশি যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা পরিত্যক্ত রাখা যাবে না এবং নিরাপদ স্থানে রেখে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে । চালক বা নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কোনো অবস্থাতেই গাড়ি অলস বা অরক্ষিত ফেলে রাখা যাবে না। ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস বা অফিস কম্পাউন্ডে পার্কিং করা গাড়ির নিরাপত্তা বাড়াতে হবে।

এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

যদিও এব্যাপারে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ সদর দপ্তরের এআইজি(মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ মাঝেমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেয়। এই বার্তা সেই কাজেরই অংশ। পুলিশকে সক্রিয় রাখতে ও সতর্ক করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তাই জনসাধারণের এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

যদিও আতঙ্কত ছড়ানোর মতো ঘটনা গেলো এক সপ্তাহে ঘটেছে খোদ রাজধানীতে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করা হয়।

পরে পুলিশ জানায়, সেই বোমাটি (আইইডি) ছিল খুবই শক্তিশালী। যা পুলিশ নিষ্ক্রিয় করেছে, বোমাটি সেখানে রাখা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার পথে। রথযাত্রার শোভাযাত্রাটি যখন সেই বোমা রাখা স্থান অতিক্রম করছিল তখন পুলিশ সেটি ঘিরে রেখেছিল। আর শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে পুলিশের ভাষ্য ছিল, এখানে শর্ট সার্কিট হয়েছে।

একই ঘটনার পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা পড়ে থাকা নিয়ে আতঙ্ক ছড়ায়। বোমা উদ্ধারের ঘটনায় মতিঝিল থানার এসআই মো. মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।

এসবের মধ্যে গতকাল দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় সন্দেহজনক ব্যাগ এবং একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ ও বস্তায় বোমা থাকতে পারে সন্দেহে পুলিশে খবর দেওয়া হয়। যদিও ডিএমপি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।

এসব ঘটনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, এসব ঘটনা বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়