মঙ্গলবার ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চিকিৎসা থেকে যেন কেউ বঞ্চিত না হন, সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার সেবা চালু করল জুলাই জাদুঘর সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সড়কে ৬ষ্ঠ দিনের মতো অবরোধ চলছে রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনরে আহ্বান জানান প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে ধেয়ে আসছে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বাংলাদেশ সোলার এক্সপো’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কর্ণফুলিতে মাছ ধরার ট্রলার ডুবে গিয়ে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসকে সম্প্রসারিত করা হয়েছে
Advertise with us

সেন্টমার্টিন রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেন্টমার্টিন রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

নীল সমুদ্রের বুকে ছোট্ট এক দ্বীপ সেন্টমার্টিন। দেশের একমাত্র সেই প্রবাল দ্বীপ আগামী ১ নভেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। পর্যটকদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এখন থেকে দ্বীপটিতে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) পর্যটন গমনবিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২ হাজারের পরিবর্তে সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এখন থেকে দ্বীপটিতে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

এ বিষয়ে সি ক্রুজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, সেন্টমার্টিনের দ্বীপবাসী এবং পর্যটক স্টেকহোল্ডারদের এ-ম-যে চাওয়া সেটার একটি বাস্তব প্রতিফলন হয়েছে। সেজন্য আমি মাননীয়— আবারও মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।

কয়েক বছর ধরেই সেন্টমার্টিনে চলাচলে ছিল বেশ কিছু বিধিনিষেধ। এতে বিপাকে স্থানীয়রা। সেন্টমার্টিন ঘিরে নতুন সিদ্ধান্তে খুশি তারা।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সবাই অপেক্ষায় আছে কখন সেন্টমার্টিন খুলবে। এ ব্যবসা-বাণিজ্য করব ওই চিন্তা নিয়ে কন্টিনিউ বসা থাকে দ্বীপের মানুষজন। অল্পস্বল্প কাজ আছে, ওগুলো করে প্রস্তুত করে রেখেছে। আর রেস্টুরেন্ট যাদের আছে, তারাও এভাবে সবাই প্রস্তুত করে রেখেছে। তবে সেন্টমার্টিন রক্ষায় পর্যটকদের সচেতন হওয়ার তাগিদ পরিবেশকর্মীদের।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণে ১২টি নির্দেশনা জারি করেছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকার। ওই সময় রাতে থাকা নিয়েও বিধিনিষেধ জারি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়