বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘে বহুপক্ষীয় জোটের সম্মেলনে যোগ দিচ্ছে ভারত দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মেজর জেনারেল মো. আলীমুল আমীন পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ চার জেলায় নতুন পুলিশ সুপার বদলির আদেশ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিক হবে না আর: স্বাস্থ্যমন্ত্রী ‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন সেতুর ফুটপাত নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার, তদন্ত কমিটি গঠন প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
Advertise with us

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: তথ্য উপদেষ্টা

সরকার দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে—এটা মেনে নিয়েই রাজনীতি করতে হবে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার মতো ঘটনা ঘটিয়ে কোনো সংকট তৈরি করা যায় না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের কয়েকটি জায়গায় দুএকটি ককটেল বিস্ফোরিত হয়েছে, বাসে আগুন দেয়া হয়েছে; এসব করে আসলে কোনো সংকট তৈরি করা যায় বলে আমি মনে করি না।’

বিরোধীদলের আন্দোলন প্রসঙ্গে জাহেদ বলেন, ‘যারা এখন বিরোধীদলে আছেন, তারা লংমার্চ করছেন। তারা তা করতেই পারেন; এমনকি তারা সরকারের কাছে এক দফা দাবিও দিচ্ছেন।’

তিনি বলেন, ‘ককরোচ জনতা পার্টি এত বড় আন্দোলন করেছে, কিংবা এর আগে মোদির বিরুদ্ধে কৃষক আন্দোলন হয়েছিল, অর্থাৎ দিল্লিকে অচল করে দেয়া হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ দাবি করা হয়নি। যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে চাপ সৃষ্টি করাই ভালো।’

এক প্রশ্নের জবাবে জাহেদ বলেন, ‘জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা বাড়বে—এ কথা তিনি অস্বীকার করবেন না।’

‘তবে সরকারের কাছে এর চেয়ে ভালো কোনো বিকল্প ছিল না,’ বলে মন্তব্য করেন তিনি। ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে কোনো সরকার কি ইচ্ছাকৃতভাবে এ সময়ে এমন একটি অজনপ্রিয় সিদ্ধান্ত নেবে? নিশ্চয়ই না।’

‘আমি আশা করি, জনগণ বুঝতে পারবে কেন তাদের নির্বাচিত সরকার এ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি জানান, এই সিদ্ধান্ত নেয়ার পেছনে আইএমএফের কোনো শর্ত ছিল না।

আরেক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় বোয়িং কেনার চুক্তি সই হবে কি না, সে বিষয়ে আমার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে বোয়িং কেনার সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে, তাই চুক্তি হতে পারে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়