বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু মাদক কারবারিদের হামলায় ডিবি, এসআই তিন পুলিশ সদস্য আহত ফ্যাসিস্টদের ফেরার অদৃশ্য হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ কপ-৩১ অনুষ্ঠানের আগে শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় ছাত্রলীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ট্রেনে আগুন, আটক ২
Advertise with us

রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও শিরিনার ছোট সন্তান।

ঘটনার বিবরণে জানা যায়, শিরিনার প্রথম সন্তান খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে, শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন তিনি।

এ সময় পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যে কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে মারা যায়।

হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ জানান, শিশুটির মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়