রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি একটি আড়াই কেজি ওজনের রুপালি ইলিশের দাম ১০ হাজার ৪৫০ টাকা ৫ আগস্ট বিকেল থেকে বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু রাজস্ব বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড খুব তাড়াতাড়ি এই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী পটুয়াখালী গভীর সমুদ্রে ১৫ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাত ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনারের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: সিইসি
Advertise with us

খুব তাড়াতাড়ি এই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুব তাড়াতাড়ি এই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক সংকটে জ্বালানি আমদানি করতে না পারা এবং ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনার কারণে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, শিগগিরই এ সংকট কেটে যাবে। আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে সমস্যা থাকবে না।

আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ইরান-ইসরাইল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজতে কিছুটা সময় লেগেছে। আবার জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।’

সব দুর্যোগ কাটিয়ে জ্বালানি সরবরাহের লাইন ঠিক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন সঠিকভাবে জ্বালানি আসছে। সাময়িক যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বিশ্বের বিভিন্ন জায়গাতেও হয়েছে। তবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় জনগণ যে কষ্ট করেছে, তার জন্য আমরা দুঃখিত।’

মন্ত্রী বলেন, ‘জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহ ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা সম্ভব হবে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে। বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন বলেই দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই টিম হিসেবে কাজ করেছে।’

জনগণ যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে জন্য সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, তার জন্য দুঃখিত। তবে সরকার ইচ্ছাকৃতভাবে এ পরিস্থিতি তৈরি করেনি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়