শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর লংমার্চ সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার জন্য: জামায়াত বেড়েছে তেলের দাম, ডাবল সেঞ্চুরি হাকাচ্ছে পোল্ট্রি মুরগি র‍্যাবের নাম বদলে যাচ্ছে, সংসদে বিল উত্থাপন তিন মাসের মধ্যে সারাদেশে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

চট্টগ্রাম রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাজারের মধ্যে প্রকাশ্যে গুলি করে এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরাণীহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত যুবদল কর্মীর নাম মুহাম্মদ করিম (৩৫)। তিনি উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টার দিকে করিম কেরানীহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় পাশের পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে আসেন। তারা করিমকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুঁড়ে পালিয়ে যান। এরপর প্রায় আধ ঘণ্টা করিমের লাশ সড়কেই পড়ে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করেছে জানি না। আমরা মাত্র ঘটনাস্থলে এসেছি।’

এর আগে গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে খুন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জেরে হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়