বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ থেকে সর্বনিম্ন ৬৫ টাকা করেছে সরকার মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে উদ্যোগ মালয়েশিয়ায় জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা
Advertise with us

জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা

আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে। মাওলানা জুবায়ের এর অনুসারীরা ২ পর্বের অনুমতি পেলেও এখন পর্যন্ত অনুমতি মেলেনি মাওলানা সাদপন্থীদের। সাদ অনুসারীরা বলছেন, টঙ্গী মাঠ ছাড়া অন্য কোথাও ইজতেমা সম্পূর্ণ করার উপযুক্ত স্থান নেই। অন্যদিকে মাওলানা জুবায়ের এর অনুসারীদের দাবি, মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা করার অযৌক্তিক দাবি ধর্মপ্রাণ মুসুল্লি মেনে নেবে না।

সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে আর কয়েক মাস পরেই লাখ লাখ ধর্মপ্রাণ মুসুল্লি বিশ্ব ইজতেমায় তুরাগ নদীর পাড়ে সমবেত হবে। উচ্চারিত হবে আমিন আমিন ধ্বনি।

এরই মধ্যে আগামী বছর জানুয়ারিতে ২ পর্বের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে সরকার। দুই পর্বেই অনুমতি পেয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম অনুসারীরা। এখন পর্যন্ত অনুমতি মেলেনি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের।

এ নিয়ে আবারও বিশৃঙ্খলার শঙ্কা দেখা দিয়েছে। মাওলানা সাদের মুখপাত্র জানান, বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসুল্লি মিলিত হয় তাই টঙ্গী ছাড়া ইজতেমা করার সুযোগ নেই। আর শুরায়ী নেজামের অনুসারীদের দাবি টঙ্গীতে ইজতেমা করবেনা সর্তেই ২০২৫ সালে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা করার অনুমতি পেয়েছিল।

শুরায়ী নেজাম অনুসারীর মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘এখানে প্রায় ৮-১০ লক্ষ লোকের মজমা। সেই স্পেস দিতে হবে এবং তাদের যে নাগরিক সুবিধা—পানি বা অন্য যত সুযোগ-সুবিধা, এ জিনিসগুলো দেয়ার মতো আর কোথায় আছে? টঙ্গীর বিকল্প কোথায় আছে?’

আর শূরাঈ নিজামের অনুসারীদের দাবি, টঙ্গীতে ইজতেমা করবেন না শর্তেই ২০২৫ সালে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা করার অনুমতি পেয়েছিল।

মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী জানান, ইসলাম শান্তির ধর্ম তাই তারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক তা চায় না। বলেন, ২০২৫ সালে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন প্রকার আলাপ আলোচনা ছাড়াই শর্ত চাপিয়ে দিয়েছিল।

তাবলীগ জামাত বাংলাদেশ অনুসারীর মুখপাত্র মোহাম্মদ সায়েম বলেন, ‘শর্তটা সাদপন্থীরা মেনে নিয়েছে, ইজতেমাও করেছে। এখন এসে তারা একটা চতুরতার আশ্রয় নিচ্ছে যে, না, আমরা তো কোনো শর্তের কথা জানিই না! আমাদের যে দুইটা ইজতেমার তারিখ দেয়া হয়েছে, দুইটাই কিন্তু শূরাঈ নিজামের অধীনে হবে।

‘সাদপন্থীদের এখনো কোনো ইজতেমার তারিখ দেয়া হয়নি। জোরপূর্বক চাপানো হয়নি, এটা ছিলো তাদের নিজ হাতের কামাই। যে মাঠে ওরা দুই দুইবার হামলা করল, টঙ্গীর মাঠকে রক্তাক্ত করল, সেই মাঠে ওরা দ্বিতীয়বার ইজতেমা করবে—সেটা তো আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিবে না। এবং তারা এটা লিখিতও দিয়েছে যে, আমরা এ বছরই ইজতেমা করব, এরপরে আর কখনো ইজতেমা করব না।’

মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী জানান, ইসলাম শান্তির ধর্ম, তাই তারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হোক—তা চান না। তিনি বলেন, ‘২০২৫ সালে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো প্রকার আলাপ-আলোচনা ছাড়াই শর্ত চাপিয়ে দিয়েছিল।’

শুরায়ী নেজাম অনুসারীর মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘একটা পরিপত্র অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এবং সহকারী উপদেষ্টা খোদা বকশ সাহেব একটা পরিপত্র জারি করে, এটা সম্পর্কিত একটা বিতর্কিত পরিপত্র। আমাদের রিসিভ কপি আমাদের কাছে আছে, দিয়া আসছি, যেটার সঙ্গে আমরা কখনো কোনো সময় একমত হই নাই।

‘এটা একটা বিতর্কিত এবং চক্রান্ত করে আমাদের সঙ্গে প্রতারণামূলক একটা চিঠি প্রেরণ করছে। আমাদের প্রতিনিধিদেরকে ডেকে আমাদের বড়রা মাশওয়ারা করছে, সবারই আমাদের এক কথা যে, আমরা কোনো উসকানি এবং সহিংসতার দিকে আমরা যাব না।’ সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বলেও জানান সাদ অনুসারীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়