শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হলো বালিপাড়া ব্রিজের টোল আদায়

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হলো বালিপাড়া ব্রিজের টোল আদায়

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ব্রিজের অবৈধ টোল আদায়। এতে পরিবহন চালক ও সংশ্লিষ্টরা স্বস্তি ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলাকাবাসী ও পরিবহন চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রতিমন্ত্রীর নির্দেশনায় টোল আদায় কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হয়।

স্থানীয়রা জানান, ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়া ব্রিজে টোল আদায় শুরুর পর থেকে স্থানীয় ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। টোল আদায় বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ও পরিবহন চালকরা নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশনায় ব্রিজের অবৈধ টোল আদায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। টোল আদায় বন্ধ ঘোষণার খবরে স্থানীয়রা প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

স্থানীয় এক পরিবহন চালক বলেন, ‘এই ব্রিজে টোলের নামে জোর করে টাকা নেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ অন্যায়। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে টোলের ভোগান্তি থেকে মুক্ত হলাম।’

সড়ক ও জনপথ (সওজ) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, ‘বালিপাড়া ব্রিজে কোনো ধরনের টোল আদায়ের অনুমতি নেই। যারা টোল আদায় করছে তারা অবৈধ উপায়ে করছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, ‘যে চক্রটি টোল আদায়ের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়