শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৮ পর্যটক আরিফ হত্যা মামলায় শেখ হাসিনার তথ্য উপদেষ্টা কে কারাগারে আটক রাখার আবেদন ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরেন পলিসি এ্যাডভাইজার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে: স্পিকার খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে শান্ত পরিবেশ ও কর্মচাঞ্চল্য হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ট্রাভেল পাশ ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত চাঁদপুরে সাংবাদিক পরিবারের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
Advertise with us

বগুড়ায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় দুইজন নিহত

বগুড়ায় অজ্ঞাতনামা এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

নিহতরা হলেন- কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

জানা গেছে, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নামে দুই যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দু’জনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়