মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,গুরুত্বর অবস্তায় হয়ে হাসপাতালে স্বামী ও দুই সন্তান পাঁচ মাসে রেকর্ড ২.০৪৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অস্বস্তিকর,ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সাভারে পুলিশ হত্যার ৯ আসামিকে, ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন শাহজালালের নাম পরিবর্তন না করে, থার্ড টার্মিনাল চালুর দিকেই মনোযোগ সরকারের
Advertise with us

বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন– আপনি চাইলে একটু খোঁজ নিয়ে দেখেন, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে, কারা কারা তাদের এমপাওয়ার করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো—

আওয়ামী লীগ যে এখনও পর্যন্ত কোনো ধরনের অনুশোচনায় না ভুগে দেশে-বিদেশে জঙ্গী আচরণ করে যাচ্ছে, এই দায় ঐসব সুশীলদের, যারা জুলাই গণহত্যার রক্ত হাতে থাকা এই অপরাধীদের পুনর্বাসন নিয়ে মিডিয়ায় লেখা লিখছিলেন।

এই দায় ঐসব মানুষের, যারা জুলাই গণহত্যার সম্মতি উৎপাদনকারী ও সিমপ‍্যাথাইজারদের টেলিভিশন মিডিয়ায় স্পেস দিছিলেন গণহত্যাকারী দল আর অন‍্যদের এক পাল্লায় তুলে কথা বলার জন্য। যাদের সুযোগ দেয়া হইছিল এই কথা বলার জন‍্য যে, তারেক রহমান লন্ডন থেকে রাজনীতি করতে পারলে খুনী হাসিনা কেন ভারত থেকে সেটা করতে পারবে না? যেন তারেক রহমান জুলাই গণহত্যা করে, হাজার হাজার মানুষ গুম-খুন করে জনতার দৌড়ানি খেয়ে পালিয়ে লন্ডন গেছিলেন।

এই দায় আমাদের জুলাইয়ের পক্ষ শক্তির সবার, যারা নিজেদের পাওয়ার স্ট্রাগলে আপার হ‍্যান্ড নেয়ার জন‍্য যার যার মতো করে এইসব নুইসেন্সকে উস্কে দিছি। এই দায় আমাদের অন্তর্বর্তী এবং বিএনপি সরকারের। কারণ, আমরা বুদ্ধিবৃত্তিক অপরাধীদের বিচার বা তিরস্কারের আওতায় আনতে পারিনি। ফ‍্যাসিবাদের মূল শক্তি এর কনসেন্ট উৎপাদনকারীরা। একটা কমিশনের সামনে নিয়ে বিচারের মুখোমুখি না করার ফলে এরাই দেশে বসে বসে কুঁই কুঁই করার মধ্য দিয়ে বিদেশে থাকা আওয়ামী জঙ্গীদের ফুয়েল জোগাচ্ছে।

এই দায় আমাদের কালচারাল অঙ্গণের তাদের, যারা পুরো জুলাই মাসে চুপ থাকে, ফ‍্যাসিবাদী অপকর্ম নিয়ে একটা কথাও বলে না, আর আগস্টের ১৫ তারিখ আসলে বলে ‘বিনম্র শ্রদ্ধা’। এর মধ্য দিয়ে তারা বিদেশে থাকা এই জঙ্গীদের এই বার্তাই দেয় যে, কোনো অপরাধবোধে না ভুগেই তোমাদের কাজ চালাতে পারো। শুধু একটা কথা লিখে রাখেন– একাত্তরের রাজাকারকে মানুষ যেমন ঘৃণা করে, চব্বিশের এই রাজাকারদেরও মানুষ একই চোখে দেখবে।

ফাইনালি এই দায় আমাদের বিএনপি সরকারের একটা অংশেরও, যারা মিডিয়া বা কালচারকে আওয়ামী ও সিআরআইয়ের হেফাজতে তুলে দিছে এবং দিচ্ছে। আপনি বিপ্লব পরবর্তী সরকার চালাবেন স্বাধীন পররাষ্ট্র নীতির ওপর ভিত্তি করে আর আপনার মিডিয়া ও কালচার ক‍্যানন হবে বাকশাল আর সিআরআই- এটা একটা অবিশ্বাস্য কম্বিনেশন।

মাননীয় প্রধানমন্ত্রী চাইলে একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে, কারা কারা তাদের এমপাওয়ার করছে। আপনার সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ ও মিডিয়া লীগের হোয়াটসঅ‍্যাপ গ্রুপগুলাতে কী আলোচনা হয়? কী পরিকল্পনা হয়? এবং কিভাবে সেই পরিকল্পনা মিডিয়ায় প্রোপাগান্ডা আকারে আসে? এবং কোন প্রোপাগান্ডা কোন সুদুরপ্রসারী চিন্তা থেকে করা হচ্ছে? তারা কি জেনেশুনে এদের এমপাওয়ার করছে?

যারা এটা করছে, তারা ভুলে যাচ্ছে, জুলাই একটা ‘ওয়ান ইলেভেন’ মার্কা সরকার পরিবর্তন ছিল না যে বলবে, ‘যা হয়েছে হয়েছে, এসো মিলেমিশে খেলি’। তারা এটা ভুলে যাচ্ছে, জুলাইতে গণহত্যা হয়েছে, জুলাইয়ের আগে ষোলো বছর গুম-খুন ছাড়াও দেশটা লিটারালি অন‍্য দেশের হাতে তুলে দেয়া হইছিলো। তারা ভুলে যাচ্ছে বাকশালীরা এখনও প্রতি মুহূর্তে অপেক্ষা করছে একটা ছোবল মারার। মনে রাখবেন, ‘হৃদয়ে বাকশাল’র কাছে বিএনপিই হইলো আসল শত্রু।

আপনাকে প্রতিহিংসার আশ্রয় নিতে বলছি না। কিন্তু মানবতাবিরোধী অপরাধের বিচার ও ইন্টেলেকচুয়াল অপরাধের জন‍্য তিরস্কার বরাদ্দ রাখার কথা বলছি। এদের এমপাওয়ার বা সেলিব্রেট না করার কথা বলছি।

পোস্টের শেষে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনকে মেনশন করে ফারুকী লেখেন– মনোবল হারাবেন না, বাঁধন।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্থা ও পরে হামলার শিকার হন বাঁধন। ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির রাস্তায় কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হন। তার দিকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। একজন তাকে মারতেও উদ্যত হন।

এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে বলেন, ভেনিসে তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

তার অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, ফোন কেড়ে নিয়ে ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল বলেও জানান তিনি।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়