বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবুল খায়ের আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম চট্টগ্রাম নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন সকল মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে দুপুরে ইসির বৈঠক
Advertise with us

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সের নিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার তাগাদ দেন। জবাবে প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বিশেষ করে অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি, মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও ওষুধ শিল্পের মতো সম্ভাবনাময় খাতগুলোয় ফরাসি বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর জোর দাবি জানান। পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে যৌথ অংশীদারত্ব গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

নিয়মিত ও বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন এবং মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘শূন্য সহনশীলতা’ নীতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে এসব বৈশ্বিক চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ জানান।

ফ্রান্সের রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়ে বাংলাদেশে চলমান গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন।

এ ছাড়া বৈঠকে জলবায়ু পরিবর্তন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) আসন্ন অধিবেশন এবং রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের মানবিক সহায়তার প্রশংসা করে আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়