সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ক্ষতিগ্রস্ত রাড্ডা পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লক্ষ টাকার অনুদান জামায়াতের উপাচার্য পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়ছে চুয়েটে বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’ সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতির প্রস্তাব এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসির খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ফ্যামিলি কার্ড কর্মসূচির নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ সমাজসেবা অধিদপ্তররে শত্রুর কথাবার্তা যা-ই হোক, হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ইরান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ভবনটিতে বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চলছে কক্সবাজার বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল থেকে ফ্লাইট পরিচালনা শুরু
Advertise with us

বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিখ্যাত হয়ে যেন, ‘খ্যাতির বিড়ম্বনায় কেপ ভার্দের ভোজিনিয়া’

সর্বশেষ বিশ্বকাপ যে কয়েকজন ফুটবলারের জীবন আমূল বদলে দিয়েছে, ভোজিনিয়া তাঁদের অন্যতম। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার রাতারাতি তারকা বনে গেছেন। কিন্তু বিখ্যাত হয়েই যেন খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন ভোজিনিয়া।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর জীবনের সুখ-শান্তি সব হারিয়ে গেছে। সুযোগ পেলে আবার আগের জীবনটাই বেছে নিতে চান ভোজিনিয়া।

বিশ্বকাপের আগে পতুর্গিজ দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসে খেলতেন ভোজিনিয়া। বৈশ্বিক টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে সাতটি দুর্দান্ত সেভ করে আলোচনায় আসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোজিনিয়াকে নিয়ে রীতিমতো উন্মাদনা শুরু হয়। এতে বাড়তে থাকে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার।

মাত্র ৫০ হাজার ফলোয়ার থেকে কয়েকঘণ্টার মধ্যে ১০ লাখ ছাড়িয়ে যায়। বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা ২ কোটি ৮০ লাখেরও বেশি।

বিশ্বকাপের পর চিলির ক্লাব কোলো কোলোতে নাম লেখিয়েছেন ভোজিনিয়া। এতটাই আলোচিত হয়েছেন যে, নিজের নামের জার্সি গায়ে দিতে লিগের নিয়মই বদলে গেছে।

কিন্তু খ্যাতির যে বিড়ম্বনার আছে, সেটা ভালোভাবেই বুঝতে পারছেন তিনি। দ্য অবজার্ভারকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনিয়া জানিয়েছেন, তাঁর জীবনে শান্তি বলে আর কিছু নেই।

ওই সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেছেন, ‘আমার জীবন পুরোপুরি বদলে গেছে, তবে বেশিরভাগটাই নেতিবাচক।’ ভোজিনিয়া যোগ করেন, ‘জীবন থেকে শান্তি ও স্বস্তি হারিয়ে ফেলেছি। এখন আর ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু নেই। অন্তত আগের তুলনায় অনেকটা কমে গেছে।’

কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, সেটার ব্যাখ্যায় ভোজিনিয়া বলেছেন, ‘এখন বাইরে বের হলে বা কোনো রেস্তোরাঁয় গেলে সব সময় কেউ না কেউ ছবি বা অটোগ্রাফ চায়। কখনো কখনো এর চেয়েও খারাপ কিছু হয়। আবার কেউ আমাকে গোপনে ভিডিও করতে থাকে।’

ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। কিন্তু আমরা যখন প্রতিযোগিতায় ছিলাম, তখন আমি শুধু ইউএফএল মোবাইলের সঙ্গে একটি প্রচারণামূলক কাজে অংশ নিয়েছি। এই মুহূর্তে আমি তামাক, অ্যালকোহল বা বেটিংয়ের কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চাই না।’

সাক্ষাৎকারের শেষ দিকে ভোজিনিয়াকে প্রশ্ন করা হয়েছিল, তারকা হওয়ার আগের জীবন আর বর্তমান জীবনের মধ্যে কোনটাকে বেছে নেবেন, এমন প্রশ্নের জবাবে ভোজিনিয়া বলেছেন, ‘সত্যি বলতে, আমাকে যদি আজকের জীবন আর আগের জীবনের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তাহলে আমি আগের জীবনটাই বেছে নেব।’

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়