
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীরে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি। বর্তমানে এটি উত্তর-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও এগিয়ে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
