
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ এবং যাত্রীবাহী ভ্যানে পরিবহনের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় একটি পরিবহন পেছন দিক থেকে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে ভ্যান উল্টে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।
নিহতরা হলেন; জেলার অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস ও একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব।
অপরদিকে, গেল রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামের এক তরুণ নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হন।
তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।
