শনিবার ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
Advertise with us

রাজধানীর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে দায়িত্বরত তাকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএল-এর অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, আজ সকালে সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করলে দায়িত্বরত আনসার সদস্যরা ওই যুবককে ধরে ফেলেন। পরবর্তীতে তাকে বেঁধে মারধর করা হলে তিনি অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠানো হলেও কোনো আনসার সদস্য সঙ্গে আসেননি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মো. হাবিবুর রহমান আরও জানান, নিহতের মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়