শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর লংমার্চ সরকারের বিরুদ্ধে নয়, গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার জন্য: জামায়াত বেড়েছে তেলের দাম, ডাবল সেঞ্চুরি হাকাচ্ছে পোল্ট্রি মুরগি র‍্যাবের নাম বদলে যাচ্ছে, সংসদে বিল উত্থাপন তিন মাসের মধ্যে সারাদেশে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে: নাহিদ

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি এ দেশে যারা সংখ্যায় কম ধর্মের দিক থেকে, জাতির দিক থেকে—তাদের উপরে নানা ধরণের নির্যাতন-পীড়ন হয়েছে, সেখানে রাষ্ট্র বা সরকার চুপ করেছিল।’

তিনি বলেন, ‘কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই, কখনো কখনো পরোক্ষভাবে সেগুলোকে সমর্থন জানিয়েছে। ফলে বিচারহীনতার একটা সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা অভ্যুত্থানের পরে বারবার বলে এসেছি, দেশে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা এখনো সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায়ের বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী হবে। যার মাধ্যমে আমাদের দেশের সব সম্প্রদায়ের একটা বিচার পাওয়ার একটা জায়গা কিন্তু থাকবে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি আমরা সরকারেই থাকি, বিরোধীদলেই থাকি, সব রাজনৈতিক দলেরই এটা দায়িত্ব এ দেশে যাতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় থাকে। আমরা মনে করি এখন দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু এটাকে আমাদের একটা শক্তিশালী ভিত্তি দিতে হবে।’

দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘ভিত্তি দিতে হলে আমাদের সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, আমাদের যেটা আমি বললাম—রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমাদের একটা বন্ধন আমরা মনে করি, এই হিন্দু সম্প্রদায়, অন্য সব সম্প্রদায়ের সঙ্গে আছে। আমরা সে উৎসবগুলোতে আছি, অংশগ্রহণ করি। এগুলো আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, এই বদ্বীপের সভ্যতা, বহু সংস্কৃতি, বহু ধর্মের এই আদান-প্রদান, মিথস্ক্রিয়া যোগাযোগের মাধ্যমে গড়ে উঠেছে। এইটা আমাদেরকে ধরে রাখতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়