বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে আধুনিক ১০০ শয্যায় রূপান্তরের উদ্যোগ জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা দুই শিক্ষার্থী নিহত রাজনীতি এখন সর্বগ্রাসী, রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার সন্ত্রাস-ফ্যাসিজমের বিরুদ্ধে সহায়ক হিসেবে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রীর বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ আট মাসে সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি কোন ইউপিতে কবে নির্বাচন তা নির্ধারণে, ১৬ নভেম্বর সভা করবে ইসি
Advertise with us

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সমস্যার সমাধান সম্ভব নয়, তিনি ব্যর্থ: নাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে সমস্যার সমাধান সম্ভব নয়, তিনি ব্যর্থ: নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাড্ডায় মা ও শিশু সেন্টার ভাঙচুর, কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ সারাদেশে চাঁদাবাজি, দখলদারি ঘটনা প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে এসব সমস্যা সমাধান সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) বাংলামোটরে দলীয় কার্যালয়ে প্রহসনমূলক সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘ক্ষতিগ্রস্তদের এখন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী অসংলগ্ন কথাবার্তা বলছেন দাবি করে নাহিদ বলেন, ‘সংবিধানের মৌলিক সংশোধন নিয়ে গণভোটের কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী নাটক এবং কালক্ষেপণ করার চেষ্টা করছেন।’ এসময় দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জুলাই চেতনা প্রতিফলিত হয়নি। জ্বালানি ও অর্থনৈতিক সংকট, ভারতের ষড়যন্ত্র, গণহত্যাকারীদের বিচারও তারেক রহমানের বক্তব্যে উঠে আসেনি। বরং তুলে আনা হয়েছে দলীয় এজেন্ডা।’ সরকারের প্রত্যেকটি কথা কিছুদিনের মধ্যেই মিথ্যা প্রমাণিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ বলেন, ‘যথাসময়ে এবং দ্রুত সময়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।। স্থানীয় নির্বাচনে যদি ন্যূনতমভাবে প্রতীয়মান হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, তাহলে এনসিপি বসে থাকবে না।’

এসময় ফ্যাসিবাদ আমলের মত ভেরিফিকেশন ও ভাইবার নামে দলীয়করণ তারেক রহমানের আমলে ভাইবার নাম্বার বৃদ্ধির মাধ্যমে করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ। জানান, যে আড়াই হাজার চাকরি প্রত্যাশীদের কোনো কারণ ছাড়াই বঞ্চিত করা হয়েছে, তাদের জন্য এনসিপির দরজা সবসময় খোলা আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়