শনিবার ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে আজ অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দু’পাড়ের মানুষ নিহত সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা দায়ের কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার পূজা উপলক্ষে সাত দিন আমদানি-রফতানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
Advertise with us

অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে আজ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিজিৎ দীপকেকে আদালতে তোলা হবে আজ

দিল্লির কনট প্লেসে সিইসি-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আজই (শনিবার, ১৭ অক্টোবর) আদালতে তোলা হবে। গ্রেপ্তার দেখানো হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের দু’টি ভিন্ন ধারায়। তবে ভোররাতে ছাড়া পেয়েছেন নেহা বোরা। এদিকে সিজেপি’র লিগ্যাল হেড, রত্মা সিংয়ের অভিযোগ, অভিজিৎ-কে অজ্ঞাত কোনো জায়গায় আটকে রেখেছে পুলিশ, দেখা করতে পারেননি আইনজীবীরা। অন্যদিকে অভিজিৎ দীপকেসহ শতাধিক আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে দিল্লির কনট প্লেসে শুক্রবার প্রতীকী বিক্ষোভ মিছিল- লেহরা দো তিরঙ্গা’র ডাক দেয় করোচ জনতা পার্টি। তেরঙ্গা মার্চের কয়েক ঘণ্টা আগে কর্মসূচি বাতিল করতে সিজেপি নেতা অভিজিৎ দীপকের বাড়িতে নোটিশ পাঠায় দিল্লি পুলিশ। যদিও নিজেদের অবস্থানে অনড় ছিল সিজেপি, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কনট প্লেসে জমায়েত হতে থাকে বিপুল ছাত্র-জনতা।

এর এক পর্যায়ে অভিজিৎ দীপকেকে নিজেই কনট প্লেসে যাওয়ার প্রস্তুতি নিলে মধ্য দিল্লির ঝান্ডেওয়ালানে বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আর এই আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে গ্রেপ্তার করা হয়, মান্ডি হাউস এলাকা থেকে। গণমাধ্যম কর্মী এবং বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে ব্যাপক ধাক্কাধাক্কি করে তাদের তোলা হয় ভ্যানে।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার ভোরে ছেড়ে দেয়া হয়েছে নেহা বোরাকে। তবে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার, বিএনএসএস-এর ১২৬/১৭০ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তোলা হবে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। এদিকে সিজেপি’র লিগ্যাল হেড, রত্মা সিংয়ের অভিযোগ, অভিজিৎ-কে অজ্ঞাত কোনো জায়গায় রাখা হয়েছে, দেখা করতে পারেননি আইনজীবীরা।

আর মুক্তির পর নেহা বোরার অভিযোগ, মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে করতে বেআইনি কাজ করছে দিল্লি পুলিশ। আটকের পরের দিন সকালে বা সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে। বলা হচ্ছে এটা সরাসরি গ্রেপ্তার না, প্রতিরোধমূলক হেফাজতে রাখা।

শুক্রবার বিকেল ৫টায় সিজেপির ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু কনট প্লেস ও সংলগ্ন এলাকায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি থাকার কারণ দেখিয়ে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলও শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ রাখে। এতেই বাধে আইনি বাধার মুখে পড়ে সিজেপি’র কর্মসূচি।

এদিকে অভিজিৎ দীপকে-সহ শতাধিক আন্দোলনকারীকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের পর ডিএমকে-র প্রধান এম. কে. স্ট্যালিন বলেছেন, অভিজিৎ দীপকেকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়