বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রয়জন: এ্যানি সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ
Advertise with us

আজ বাংলাদেশ-ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ বাংলাদেশ-ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক

নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই বৈঠকটি শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। বৈঠকে দুই দেশের বাণিজ্যের নানা সমস্যা, পাটপণ্যের ওপর থেকে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরের নানা জটিলতা নিয়ে কথা বলবে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ জনের একটি দল এই বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ তার ব্যবসাসংক্রান্ত প্রায় সব দাবিই তুলবে, তবে ভারতীয় পক্ষ কী আলোচনা করবে তা এখনো নিশ্চিত নয়। এছাড়া এটি কেবল আলোচনার আসর হওয়ায় এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে না।

বৈঠকে দুই দেশের বাণিজ্যের বড় ফারাক বা বাণিজ্য ঘাটতির বিষয়টিও আসবে। কারণ ভারত থেকে আমরা যে পরিমাণ পণ্য কিনি, তার তুলনায় দেশটিতে আমাদের রপ্তানি বেশ কম। তবে আলোচিত সিইপিএ চুক্তিটি এবার আমাদের তালিকায় রাখা হয়নি।

উল্লেখ্য, চীনের পর ভারত আমাদের দেশের সবচেয়ে বড় আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য পাঠিয়েছে, আর ভারত থেকে এনেছে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য। দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকেই কারখানার কাঁচামাল, কাপড় ও তুলা নিয়ে আসেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়