বুধবার ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী

সোলারের মাধ্যমে আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শনিবার, ১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকো সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘সারা দেশে সোলারের মাধ্যমে আগামী এক দুই বছরের মধ্যে বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণ করা হবে। এরমাধ্যমে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও।’

এছাড়াও যারা ছাদে সোলার বসাতে চায় তাদেরকে সহযোগিতা করবে সরকার বলে জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোলারের মাধ্যমে শুধু বাতি নয়, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনও চালানো সম্ভব বলে মনে করেন মন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়