রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ইস্যুতে অপপ্রচারের জবাব দিলেন মাহদী আমিন মাদারীপুর নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজ সেপ্টেম্বর মাসে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন, মোটরসাইকেলেই ১৩৯ রিমান্ড শেষে জামায়াত নেতা আখতারুজ্জামানকে আদালতে হাজির চালের বস্তার মধ্যে লুকিয়ে ফেনসিডিল পরিবহন, গ্রেফতার ১ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ফেনীতে সড়ক দুর্ঘটনায় এসআরবি কর্মকর্তা নিহত পথশিশুদের পথ থেকে ঘরে নেয়ার ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে বে অব বেঙ্গল কনভারসেশন দ্বিতীয় দিনের সংলাপ সুন্দরবনে অপহৃত ২১ জেলেকে পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী
Advertise with us

চালের বস্তার মধ্যে লুকিয়ে ফেনসিডিল পরিবহন, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চালের বস্তার মধ্যে লুকিয়ে ফেনসিডিল পরিবহন, গ্রেফতার ১

চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে ফেনসিডিল পরিবহনের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রোববার (৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেলের একটি আভিযানিক দল এ উদ্ধার পরিচালনা করে।

গ্রেফতার ইমরান খান (৩৬) যশোরের মনিরামপুর থানার লাউড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মোবাচ্ছের হোসেন এবং মায়ের নাম মোছা. নুরুন্নাহার বেগম। বর্তমানে তিনি ঢাকার গুলশান থানাধীন এলাকায় বসবাস করেন।

জানা গেছে, ভোর ৫টা ১০ মিনিট থেকে সকাল ৬টা ১০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ীর মিরপুর হাজী আহসান উল্লাহ কমপ্লেক্সের ২৫৭/ক নম্বর হোটেল তুরাগ আবাসিক ভবনের পূর্ব পাশের রাস্তায় অভিযান চালানো হয়।

অভিযানে ‘এসপি গোল্ডেন লাইন’ নামের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি করা হয়। এ সময় চালের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়। একই সঙ্গে ৪৫ কেজি চাল, একটি বাসের টিকিট এবং একটি মোবাইল টাচ সেটও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১৪(গ) ধারায় দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, তাদের ‘মাদকবিরোধী জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদকদ্রব্যের অবৈধ পরিবহন, সরবরাহ ও বিস্তারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়