বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রয়জন: এ্যানি সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ
Advertise with us

ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলেদেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম।

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলেদেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম।

এ সময় আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় রিটার্নিং অফিসার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কথা শুনেন এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। আসনটিতে আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই আসনের নির্বাচনে বিএনপি-জমায়াতসহ পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন দাড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীক, খেলাফত আান্দোলনের আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীক ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুককে ডাক প্রতীক তুলে দেন ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো: কামরুল ইসলাম।

ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি এলাকা নিয়ে গঠিত। এর আগে আসনটিতে জয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীয় হয়েছিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আসনটির মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৮৫টি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়