মঙ্গলবার ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কর্ণফুলিতে মাছ ধরার ট্রলার ডুবে গিয়ে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসকে সম্প্রসারিত করা হয়েছে নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব হবে নতুন সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে: রিজভী আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি
Advertise with us

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসকে সম্প্রসারিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসকে সম্প্রসারিত করা হয়েছে

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার ভ্রমণে রেলপথে যুক্ত হলো নতুন পালক। আগের দুই জোড়া ট্রেনের সঙ্গে জনপ্রিয় মহানগর এক্সপ্রেসকেও বাড়ানো হয়েছে কক্সবাজার পর্যন্ত। আগামীতে আরও ৪ জোড়া ট্রেন যুক্ত করার পরিকল্পনা কথা জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। একইসঙ্গে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রেলওয়েতে দৃশ্যমান পরিবর্তন এনে আধুনিক রেল ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারের রূপ লাবণ্য উপভোগ করতে প্রতি বছর রাজধানীসহ সারা দেশ থেকে ছুটে যান লাখো পর্যটক। কিন্তু চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ও আরামদায়ক ট্রেনের অভাব দীর্ঘদিন ধরেই ছিলো এ রুটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে পর্যটন শিল্পের অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও সাধারণ যাত্রীদের পোহাতে হতো আসন সংকটের ভোগান্তি।

যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন ও চাহিদা মেটাতে আগের দুই জোড়া ট্রেনের সঙ্গে এবার ঢাকা-চট্টগ্রাম রুটে জনপ্রিয় ট্রেন মহানগর এক্সপ্রেসকে সম্প্রসারিত করা হয়েছে কক্সবাজার পর্যন্ত। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টায় কমলাপুর রেলস্টেশনে এর উদ্বোধন করেন রেলপথমন্ত্রী।

এসময় মন্ত্রী জানান, চাহিদা বিবেচনায় ৩ জোড়া থেকে আগামীতে ৭ জোড়া ট্রেন দেয়া হবে এ রুটে। এছাড়া রেলওয়ের অকেজো লোকোমোটিভ ঠিক করতে প্রকল্প নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এর মাধ্যমে ৭০টি লোকোমোটিভ বহরে যুক্ত করা সম্ভব হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘যেসব লোকোমোটিভ একেবারে অকেজো আছে, অন্তর্বর্তী সরকার এবং তার আগের ফ্যাসিবাদী সরকারের সময় বেশকিছু লোকোমোটিভ আসার পর তা বেশিদিন ফাংশন করেনি। সেগুলোকে সচল করার জন্য একটা প্রকল্প আমরা নিচ্ছি। আমাদের কাছে প্রায় ১০০ এর বেশি লোকোমোটিভ আছে, যেগুলোর মধ্যে ৭০ থেকে ৭৫টিকে স্বল্প ব্যয়ে আবার লাইনে যুক্ত করা সম্ভব।’

দুই থেকে আড়াই বছরের মধ্যে রেলওয়েতে দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়ে যাত্রীদের প্রত্যাশার আধুনিক রেল ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘২ থেকে আড়াই বছরের মধ্যে আমরা বাংলাদেশ রেলওয়ের সামগ্রিক ব্যবস্থাপনা ও সার্ভিসের একটা আমল পরিবর্তন এবং প্রত্যাশা অনুসারে আধুনিক ট্রেন যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে নিশ্চিত করতে পারবো, ইনশাআল্লাহ।’

এদিকে রেলসেবা সম্প্রসারণে উচ্ছ্বসিত যাত্রীরাও। নিয়মানুবর্তিতা ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ট্রেন পরিচালনার তাগিদ তাদের।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ঢাকা কক্সবাজার রুটে যুক্ত হওয়া নতুন ট্রেনের ভাড়া আসনভেদে সর্বনিম্ম ৬৯৫ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৬৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা ১ হাজার ৩২৫ টাকা, এসি সিট ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থ ২ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নতুন সময়সূচি ও রুটের কারণে কেবল পর্যটকরাই লাভবান হবেন না; বরং ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও নতুন গতি পাবে। তবে রেলওয়ের সেবা নিয়ে অভিযোগ নতুন নয়। তাই নতুন এ সংযোগে রেলওয়ের ভাবমূর্তি কতটা ঘোঁচাতে পারবে সেটিই এখন দেখার অপেক্ষা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়