
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার। বিএনপির সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি চালু করেন।
আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় মাহদী আমিন বলেন, ‘ফ্যাসিবাদ আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার।’
তিনি বলেন, ‘শিক্ষা ও শিক্ষকদেরকে প্রধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। শিক্ষকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।’
