
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসা অবস্থায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিসহ তৃণমূল কংগ্রেসের ৬ নেতাকে আটক করেছে পুলিশ। খবর ইন্ডিয়া টুডের।
শনিবার (১০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়।
আটক নেতাদের মধ্যে রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তৃণমূল কংগ্রেস এ ঘটনাকে ‘গ্রেফতার’ বলে উল্লেখ করেছে। দলটির প্রশ্ন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গ্রেফতার করা কখন থেকে গণতন্ত্রের নিয়ম হয়ে গেল?
পোস্টে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে আলোচনার পরিবর্তে গ্রেফতার করা হলে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন ওঠে।
পোস্টে আরও বলা হয়, গণতন্ত্রের জন্য এটি একটি অন্ধকার দিন। গণতন্ত্র রক্ষার লড়াই কখনো থামানো উচিত নয়।
