বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রয়জন: এ্যানি সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ
Advertise with us

শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী

শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে শিক্ষাখাত ধ্বংস করে দিয়ে গেছে। করে এই খাত ঠিক করতে হবে।’

আর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘ফ্যাসিস্টদের সময় শিক্ষকদের নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। শিক্ষকদের অধিকার রক্ষায় বিএনপি বেশি ভূমিকা রেখেছে।’

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা।

দ্রুতই শিক্ষকদের যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শিক্ষকেরা দুর্বল থাকলে জাতি দুর্বল থাকে। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করা খুবই বেদনাদায়ক।’

আমলাতান্ত্রিক খামখেয়ালী করার শিক্ষকদের বদলি, পদন্নোতি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিগত সরকারের আমলের শিক্ষানীতির সমালোচনা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী আমলে খাতায় কিছু না লিখলেও পাশ করিয়ে দেয়া হয়েছে।’

এ সময় মাহাদী আমিন বলেন, ‘দ্রুতই শিক্ষকদের যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে। জাতীয়করণে সংসদে আলোচনার মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত নেয়া হবে।’

সমাবেশে সারা দেশ দেশ থেকে আগত শিক্ষক-কর্মচারী নেতারা বক্তব্য রাখেন। তারা তাদের দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরেন। পরে শিক্ষক কর্মচারীরা একটি র‌্যালি করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়