বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২ গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ আলোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে দুদকে তলব পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব সিপিডির ককটেল ফাটিয়ে ও গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা, হেলপার নিহত
Advertise with us

শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী একটি ভ্যান ও এর চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আজ (শনিবার, ৩ অক্টোবর) রাতে এই তথ্য নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে, সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। কোন প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেয়া হচ্ছিল এবং কারা এর সঙ্গে জড়িত এসব বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

তবে একাধিক সূত্রের তথ্য বলছে, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্স নামে আরেকটি প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেয়া হচ্ছিল।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান। পরে পুলিশ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে।

এ সময় ভ্যানচালককেও হেফাজতে নেয়া হয়। তবে, আটককৃত ভ্যান চালকের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, জব্দ করা সুতার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পুরিন্দা এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বিটিএমএ পরিচালক কামরুল হাসান সন্ধ্যায় একটি ভ্যানসহ ২০ কার্টন চায়না সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামালগুলো জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। বিষয়টি কাস্টমস কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা সুতার বৈধ আমদানি কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং এগুলো কোন প্রতিষ্ঠান বা কারখানায় নেয়া হচ্ছিল—এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। তবে, প্রাথমিকভাবে আমদানি করার ট্যাক্সের কাগজপত্র পাওয়ানি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়