শনিবার ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সাজেকে হামলার অভিযোগে দুই জেলায় অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাজেকে হামলার অভিযোগে দুই জেলায় অবরোধ

সাজেকে অবরোধকারীদের ওপর হামলার অভিযোগ তুলে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আজ (শনিবার, ২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফের ছাত্রসংগঠন ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।

এমন পরিস্থিতিতে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে নতুন করে সহিংসতা ছড়ানোর আশংকা দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে। সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রেখেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

নিরাপত্তা বাহিনী ও পর্যটকবাহী গাড়িতে ইউপিডিএফ সন্ত্রাসীদের বৃহস্পতিবার গুলি বর্ষণের ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে। শুক্রবার নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

তিন দাবিতে রাঙামাটির সাজেক সড়কে চলা ইউপিডিএফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের তেমন প্রভাব দেখা যায়নি। কর্মসূচির সমর্থনে কোনো তৎপরতা দেখা যায়নি আন্দোলনকারীদের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়